মিরসরাইয়ে ব্যবসায়ী তুহিনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ন, ২৪ এপ্রিল, ২০২২

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল গনি তুহিনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে তার ব্যবসায়িক কার্যালয়ে ১২০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, ব্যবসায়ী নুরুল গনি তুহিন। ইফতার সামগ্রী বিতরণের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইকবাল হোসেন।

ব্যবসায়ী নুরুল গনি তুহিন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমি ব্যক্তিগত উদ্যোগে কিছু অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিয়েছি। করোনাকালেও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। ভবিষ্যতেও এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।