শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা যুবলীগের আলোচনা সভা,মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং কেকে কেটে জন্মদিন উদযাপন সম্পন্ন করেছে মিরসরাই উপজেলা যুবলীগ।
সোমবার মিরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলার ১৮ টি ইউনিটের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আহ্বায়ক মোশাররফ হোসেন মান্নার সভাপতিত্বে, যুগ্ন-আহ্বায়ক মাহফুজ আলম এবং যুগ্ন-আহ্বায়ক নুরুল আবছার সেলিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ৫নং ওচমানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সোহাগ,১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল সভাপতি নয়ন,১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুল ইসলাম পলাশ,১০ নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ রিয়াজ, ৮নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ৮নং এর সম্পাদক,৭নং কাটছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম ভূঁইয়া,১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আবছার,উপজেলা যু্বলীগ সদস্য নাজমুল হাসান খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেন সোহেল,চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সদস্য মেজবা সোহেল সহ বিভিন্ন ইউনিটের যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।এরপর উপজেলা যুবলীগের নেতৃত্বে একটি মিছিল বের হয়।মিছিলটি মিরসরাই সদরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপজেলা রোডে এসে শেষ হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...