শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শোক ও ঘৃণা সমাবেশে ইঞ্জিঃ মোশাররফ হোসেন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান
২১ শে আগস্ট তারেক রহমান জড়িত
এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
মিরসরাইয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ঘৃণিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শোক ও ঘৃণা সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) উপজেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক গনপূর্তমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘১৫ আগস্ট ও ২১শে আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টে স্বাধীণতা বিরোধীরা জাতির জনককে স্ব পরিবারে হত্যা করে। আর ২১ শে আগস্টে একই চক্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুন করতে চেয়েছিলো। ১৫ আগস্ট শেখ হাসিনা আর শেখ রেহানা দেশে না থাকলে খুনীরা তাদেরও শেখ রাশেলের মতো নির্মমভাবে হত্যা করতো। যারা বাংলাদেশের স্বাধীণতা বিশ্বাস করতো না তারাই ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার মূল হোতা। ১৫ আগস্টে খন্দকার মোস্তাককে সামনে রেখে পেছন থেকে কাজ করেছিলো জিয়াউর রহমান আর ২১শে আগস্ট হাওয়া ভবন থেকে শেখ হাসিনা সহ আওয়ামীলীগ কে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য চক্রন্ত করেছিলো তারেক রহমান। যা ২১ আগস্টের বিচারের মাধ্যমে প্রমাণিত। তিনি অনতিবিলম্বে তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করা জন্য আবেদন জানান।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, মাস্টার কবির আহম্মদ নিজামী, আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, বারইয়ারহাট পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক, রিয়াজ বিন আলী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, মাসুদ রানা, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান, ছাত্রলীগ নেতা জাহেদুল আলম সুজন, তাজুল ইসলাম, আইয়ুব নবী আলম, শেখ তুরিন, মোশারফ হোসেন মিলন, মিনহাজ উদ্দিন, আজম খান, জুবায়ের মাহি, জসীম উদ্দিন প্রমুখ।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...