শিক্ষা ও সমাজ সেবায় ফিদেল কাস্ত্রো সম্মাননা পেলেন মহসিন আলী

প্রকাশিত: 2:02 PM, August 23, 2019

মিরসরাই প্রতিনিধি
শিক্ষা ক্ষেত্রে ও সমাজ সেবায় অবদানের জন্য ফিদেল কাস্ত্রো সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হাজ্বী মোঃ মহসিন আলী। সম্প্রতি হিউম্যান রাইটস রিভিও সোসাইটির উদ্যোগে রাজধানীর শিশু কল্যান পরিষদ মিলনায়তনে তাঁর হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাবেক গনপূর্ত মন্ত্রী মোঃ আব্দুল মান্নান।

জানা গেছে, মহসিন আলী দীর্ঘ সময় ধরে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলায় সমাজ কর্ম করে যাচ্ছেন। তিনি চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন এর পৃষ্টপোষক, দাতা সদস্য, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, হিঙ্গুলী কদমতলা দাখিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের পৃষ্টপোষক সহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।