রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য গিয়াস উদ্দিনকে দল থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছেন ১নং করেরহাট ইউনিয়ন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে করেরহাট ইউনিয়নের মসজিদের ইমাম মুয়াজ্জিন, ছাত্র-ছাত্রী, সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড জড়ানোর সাহস করবে না।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন তার বক্তব্যে বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে যাতে দ্রুত বিচারের সম্মুখীন করা হয়। কোন মা বোন এর সরলতার সুযোগ নিয়ে কেউ কুপ্রস্তাব না দিতে পারে। তাঁরমত লোকের জন্য বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অনতিবিলম্বে তাকে যেন দল থেকে যাতে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য : মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ০৫ নংওয়ার্ডের মুকছুদ কেরাণী বাড়ীর আনোয়ার হোসেন মোর্শেদ সাথে প্রায় ৪ মাস আগে ফারহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে স্বামীর অত্যাচারের শিকার হন এই গৃহবধু। সমাধান চাইতে দারস্থ হন স্বামীর নানা সম্পর্কের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে। সেখানে সমাধানের পরিবর্তে উল্টো গিয়াস উদ্দিন ওই নারীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ তুলে ওই নারী। গিয়াস উদ্দিনের পক্ষ থেকে এই অনৈতিক প্রস্তাবের বিষয়ে কাউকে কিছু না বলতে ওই নারীকে দেওয়া হয়েছে হুমকিও। গত ২২ মে মিরসরাই থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই গৃহবধু।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...