রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
অসহায়ত্বের সুযোগ নিয়ে গৃহবধুকে কু-প্রস্তাব দেয়ায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ গিয়াস উদ্দিনের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৬ মে) সকাল ১১টায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। ‘জি ভাইরাসকে বয়কট করুন এলাকাবাসী, ‘গিয়াস ভাইরাসের কু-কর্মের বিচার চাই, ‘কু-প্রস্তাবকারী নারী লোভী ভন্ড গিয়াসের বিচার চাই সহ বিভিন্ন বক্তব্য প্ল্যাকার্ডে তুলে ধরা হয়।
মানববন্ধন কর্মসূচিতে গৃহবধু ফারহানা আক্তার বলেন, গিয়াস উদ্দিন আমাকে কু-প্রস্তাব দেন। আমি যেন জনসম্মুখে কিছু না বলি আমাকে সরোয়ারের মাধ্যমে হুমকি-ধমকি দেন। তাঁর কাছে বিচার চাওয়ায় আমার স্বামী (আনোয়ার হোসেন মোর্শেদ) কে দিয়ে আমাকে ডিভোর্স পেপার পাঠায়। আমি এর বিচার চাই।
মানববন্ধন কর্মসূচিতে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, মিরসরাইতে ইতিমধ্যে আত্মহত্যা বেড়েই চলেছে। আমি ফারহানাকে ধন্যবাদ জানাই সে সাহস করে আমাদের কাছে এসেছে। আমরা যদি আমাদের অবস্থান থেকে প্রতিবাদ না করি তাহলে গিয়াস মিয়ার মত লোকের কারণে আমাদের সমাজের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে আওয়ামীলীগের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই আমি বলতে চাই আমাদের মিরসরাইতে সর্ব সম্মতিক্রমে জি ভাইরাস নামে কথিত গিয়াস উদ্দিনকে বয়কট করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আবু নছর রিপন, আব্দুল আল রবিন, শাখাওয়াত রনি প্রমুখ।

উল্লেখ্য : মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ০৫ নংওয়ার্ডের মুকছুদ কেরাণী বাড়ীর আনোয়ার হোসেন মোর্শেদ সাথে প্রায় ৪ মাস আগে ফারহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতেনা যেতে স্বামীর অত্যাচারের শিকারহন এই গৃহবধু।সমাধান চাইতে দারস্থ হন স্বামীর নানা সম্পর্কের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে। সেখানে সমাধানের পরিবর্তে উল্টো গিয়াস উদ্দিন ওই নারীকে দেন কু-প্রস্তাব। গিয়াস উদ্দিনের পক্ষ থেকে এই অনৈতিক প্রস্তাবের বিষয়ে কাউকে কিছু না বলতে ওই নারীকে দেওয়া হয়েছে হুমকিও। গত ২২ মে মিরসরাই থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই গৃহবধু।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...