রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকাপের চালক ও হেলপার নিহত হয়েছে। রবিবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকাপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেছে। নিহতরা হলো কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার গাড়ির চালক মো. তৌহিদুল ইসলাম (৩০) ও হেলপার মোহাম্মদ রুবেল (২৫)।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, সকাল ছয়টার দিকে মহাসড়কের পশ্চিম পাশে হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা ট্রাকে পানবোঝাই পিকাপের ধাক্কা। এবং দেখতে পাই পিকাপটি দুমড়ে মুচড়ে গেছে এবং পিকাপের মধ্যে দুইজন আটকে আছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বারইয়াহাট পৌরসভার জোরারগঞ্জ থানার সামনে সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা পিকাপের চালক ও হেলপার। নিহতদেরকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত পিকাপ ও ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...