শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বিজয় র‌্যালি, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মাধ্যমে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিজয় মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে ও জাহেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেলাল প্রধান সমন্বয়কারী, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আজ আমরা এ বিজয়মেলার আয়োজন করতে পেরেছি তা কেবলমাত্র সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে। আজ এ বিজয়মেলার মঞ্চে দাঁড়িয়ে আমি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে আজ দেশে ঘরে ঘরে বিদ্যুৎ, অথচ বিগত সময়ে বিএনপি জামায়াত সেটা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন আমরা সবাই চাই, তবে সে উন্নয়ন হতে হবে টেকসই। উন্নয়নের পাশাপাশি, আমাদের পানি, কৃষি সহ যাবতীয় কাঠামো যাতে টিকে থাকে তার দিকে বিশেষ নজর রাখতে হবে। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তত্বাবধানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলএকটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল হবে। বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হবে মিরসরাই।

এছাড়াও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, ১নং করেরহাট ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ৯ নং মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...