শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু বুধবার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার। মুক্তিযুদ্ধের মেলা জাতির অহংকার প্রকাশের প্রতীক। বাঙালি জাতি সত্তার অস্তিত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য-চেতনা ধারণ করে। এই বিজয় মেলা বিজয়ের মহামিলনের চারণক্ষেত্র। এদেশ থেকে স্বাধীনতা বিরোধিদের ঘাঁটি স্বমুলে উৎপাঠন করতে বিজয় মেলা অধিকতর তাৎপযপূর্ণ করে তুলে।
বছর ঘুরে আবার এলো মুক্তিযুদ্ধের বিজয় মেলা। চট্টগ্রামের মিরসরাইয়ের ৩নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২২ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিজয় মঞ্চ থেকে এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসডিয়াম সদস্য, যুদ্ধকালীন ১নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাস্টার জানান, ‘দীর্ঘ ৯ বছর জোরারগঞ্জ স্কুল মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবারের মত এবারও মুক্তিযুদ্ধের দুর্লোভ ছবি প্রদর্শনী, স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানাদি মঞ্চে পরিবেশিত হবে। এবারও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ বছর করোনার সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় জীবনযাত্রা সচলের পাশাপাশি দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ড শুরু হয়। ইতোমধ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে ঘিরে স্থায়ীয় জনপ্রতিনিধি ও এখানকার মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধারা ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। মেলা প্রাঙ্গণের মূল ফটকের দৃষ্টিনন্দন গেট নজর কাটবে সকলের, নৌকার আদলে তৈরি হয়েছে মঞ্চ। থাকছে অস্থায়ী স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত ব্যানার পোস্টার। পুরো মাঠেই কর্মব্যস্ত সময় পার করছেন সকলে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা মূলত মিরসরাইবাসীর সার্বজনীন বিজয় উৎসব।
আগামী ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। ওইদিন উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। ১০ দিন ব্যাপী মেলায় থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, স্বাধীনতা যুদ্ধে মিরসরাই উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে বিভিন্ন পণ্যের স্টল, খাবারের দোকান, বিনোদনের জন্য থাকছে বিভিন্ন রাইডিং।
আগামী ২২ ডিসেম্বর মেলার শুভ উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।’
মেলায় বসবে ১১০টি স্টল। স্টল গুলাতে থাকবে খাওয়ার দোকান, খেলনার দোকান, কসমেটিকের দোকান, কাপড়ের দোকান, ফার্নিচারের দোকানসহ নানান সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও থাকবে পুতুল নাচ, মোটর সাইকেল খেলা, নাগর দৌলনা, নৌকার দৌলনা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...