রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৩০ নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৩০ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রজন্ম মিরসরাই’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম খায়রুল মোস্তফা এবং পৃষ্টপোষক রুহি মোস্তফার উদ্যোগে সেচ্ছাসেবী সংস্থা প্রজন্ম মিরসরাই এর সহযোগীতায় রোটারী ক্লাব অব চিটাগং আগ্রাবাদ ও ইনারহুইল ক্লাব অব আগ্রাবাদ এর অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রজন্ম মিরসরাই’র সভাপতি নুপুর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।


সংগঠনের সাধারন সম্পাদক ইমাম হোসেন ও যুগ্ম সম্পাদক রহীম উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, পৃষ্টপোষক রাশেদা আক্তার মুন্নি, রোটারিয়ান শফিউল আলম, মিরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের এমরান উদ্দিন, সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুছ নূরী, পরিচালক মন্জুরুল ইসলাম রায়হান, পরিচালক তানভীর হোসেন চৌধুরী তপু, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসাদ, মো. মহসিন, রাহুল দাশ, জুয়েল দাশ, শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক সাজিদ নকিব, আসিফ, হৃদয়, ইমাম, শরীফ প্রমুখ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...