রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাংবাদিক আজহার মাহমুদের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের সদস্য আজহার মাহমুদের মা হামিদা বানু (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । শনিবার ভোর সাড়ে পাঁচটায় লাইফ সাপোর্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই বিকালে আছরের নামাজের পর মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মরহুমার বড় ছেলে আজহার মাহমুদ।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি মোল্লা জালাল, সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী ও নির্বাহী সদস্য রুবেল খান, নির্বাহী সদস্য (পদাধিকার) যথাক্রমে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মোঃ নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, বর্তমান আহবায়ক ছালেক নাসির উদ্দিন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...