রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৩৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৩৫কেজি গাাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (৯ আগস্ট) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙারপুল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মো. বাদশা (২২)। সে ফেনী জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মধ্যম মটুয়া প্রকাশ মিজি বাড়ির মৃত আলী আশরাফের ছেলে।

র‌্যাব-৭ উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, গোপন সংবাদের বিত্তিতে খরব পেয়ে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙারপুল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এসময় ফেনী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা দাওয়া করে মো. বাদশা কে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানোমতে প্রাইভেটকারের পিছনের বড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি (চট্ট মেট্রো-ভ-০২-০৫৫৯) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা জানায়, সে দীর্ঘ দিন যাবৎ ফেনী থেকে বিভিন্ন মাদক ব্যবাসয়ীদের থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫লক্ষ ৪০ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। এই ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্যে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ৪।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...