রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর ‘উপহার’ গৃহহীনদের জন্য নির্মিত ৭৫টি ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের দক্ষিণ মোবারকঘোণায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দক্ষিন মোবারকঘোনা আবাসন প্রকল্পের নবনির্মিত ৭৫টি ঘর পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। এসময় আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১১ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভ্ূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাব উদ্দিন আক্রমী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান।

ত্রাণ বিতরণ শেষে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দক্ষিন মোবারকঘোনা আবাসন প্রকল্পের নবনির্মিত ৭৫টি ঘর পরিদর্শন করেন। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য এক খন্ড জমি ও ঘর উপহার সে প্রকল্পের বাস্তবায়ন হয়েছে দক্ষিণ মোবারকঘোনা গ্রামে। এখানে যোগাযোগ সুবিধা থেকে শুরু করে নাগরিক হিসেবে সকল সুবিধা প্রদান করা হবে। ইতোমধ্যে বেসরকারি বিভিন্ন সংস্থা যেমন আড়ং, ব্রাক এসবের তত্ত্বাবধানে এখানকার লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয় সে বিষয়ে আলোচনা চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আমরা চাই প্রধানমন্ত্রী যেটি চেয়েছেন গরিব মানুষ যাদের ঘর নেই, যাদের জমি নেই তাদেরকে একখন্ড জমিসহ ঘর দেয়া হবে। তাদেরকে সব ধরণের নাগরিক সুবিধা দেয়া হবে সেই নিরিখে এই আশ্রয়ণ প্রকল্পটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে ফেনী নদীর তীরে উর্বর জায়গায় তৈরি করা হয়েছে। বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে। এখানে প্রচুর মাছের ঘের রয়েছে এখানকার লোকজনের কুটির শিল্পে এবং মৎস্য খাতে কর্মসংস্থান হয় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে। এখানে সামাজিকভাবে পরিবেশ যেন উন্নত হয় স্কুল, মসজিদ ও কবরস্থান করে দেয়া হয়েছে।

সবশেষে অতিথিরা অসহায় হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রান সামগ্রী তুলে দেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...