রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৩ দালাল সহ ১০ রোহিঙ্গা আটক

প্রকাশিত :

spot_img

 

মালয়েশিয়া নেওয়ার কথা বলে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে নিয়ে আসা ১০ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হয় মিরসরাইয়ের চরশরৎ এলাকায়। প্রতিজন রোহিঙ্গাকে ২০ হাজার টাকার বিনিময়ে ইঞ্জিনচালিত বোর্ডে করে মালয়েশিয়া নেওয়ার চুক্তি করে স্থানীয় ৩ দালাল। রোববার (৩০ মে) রাতে মিরসরাই উপজেলার সমুদ্র উপকূল থেকে তিন দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গাদের মধ্যে সাতজন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে সমুদ্রের এদিকেসেদিক ঘুরিয়ে মিরসরাই সমুদ্র উপকূলে নামিয়ে দেন দালালেরা।
আটক ব্যক্তিদের মধ্যে তিন দালাল হলেন নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), মো. জুয়েল (২০) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম (২১)। এ ঘটনায় গতকাল রাতেই আটক দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে ও প্রাপ্তবয়স্ক সাত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে বৈদেশিক নাগরিকতা সম্পর্কিত আইনে (১৯৪৬) দুটি মামলা হয়েছে।


জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, আটক তিন দালাল নোয়াখালীর ভাসানচর থেকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে ২০ হাজার করে টাকা নেন। পরে ভাসানচর থেকে তাঁদের নৌকায় তুলে সমুদ্রের এদিক সেদিক ঘুরিয়ে ৩০ মে রাতে মিরসরাইয়ের চরশরৎ এলাকার সমুদ্র উপকূলে নামিয়ে দেন। তখন সেখানে বঙ্গবন্ধু শিল্পনগরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাতে আটক হন তাঁরা। এরপর তাঁদের থানায় নেওয়া হয়।
এর আগে ভাসানচর থেকে পালানোর সময় চট্টগ্রামের সন্দীপ থেকে ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ।

এ নিয়ে গত দেড় মাসে পাঁচ দফায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা মোট ৩৯ জন রোহিঙ্গাকে সাধারণ জনগণের সহযোগিতায় আটক করে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন দালাল মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। আজ সোমবার সবাইকে আদালতে পাঠানো হয়। রোহিঙ্গাদের আটকের পর উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান ওসি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...