রবিবার, ২৬ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে করেরহাট চ্যাম্পিয়ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১নং করেরহাট ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দল। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১৪নং হাইতকান্দি ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে তারা পরাজিত করে।
এর আগে সকালে প্রথম পর্বের খেলায় সেমিফাইনালে ১২ নং খৈয়াছরা ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে ফাইনালে যায় ১নং করেরহাট ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দল ও দ্বিতীয় পর্বের খেলায় ৭ নং কাটাছরা ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে ফাইনালে যায় ১৪নং হাইতকান্দি ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দল।
মুষলধারে বৃষ্টির মধ্যে প্রতিদ্বন্ধিতামূলক খেলায় প্রতিটি মিনিটে ছিলো উত্তেজনা। বৃষ্টি উপেক্ষা করে নিজ ইউনিয়নের খেলোয়াড়দের সমর্থন দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন দর্শকরা। খেলায় উপজেলায় নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব।
ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১নং করেরহাট ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ এর খেলোয়াড় মো. হৃদয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, উত্তেজনামূলক ফাইনাল খেলায় ১নং করেরহাট ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ টিম চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টুর্ণামেন্টে অংশ নেওয়া ১৬ টি দল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে উপজেলা টিম গঠন করা হবে। যেটা চট্টগ্রাম জেলার খেলায় অংশগ্রহণ করবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...