শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের ১০ কমিটির সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলকে ঐক্যবদ্ধ করার লক্ষে মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের ১০ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) মিঠাছরা সাসা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বশর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন বাবু। এছাড়াও তৃণমূলের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমনসহ যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : এর আগে জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, খৈয়াছরা, মঘাদিয়া, ওয়াহেদপুর, সাহেরখালী, মায়ানী ইউনিয়নে ১০ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোতে অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...