রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই কালামিয়া মেস্ত্রী বাড়ীর ওয়াজ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার কালামিয়া মেস্ত্রী বাড়ির উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল থেকে কালামিয়া মেস্ত্রী বাড়ি প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলের সভাপতিত্ব করবেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মাসিক মিরসরাই’র সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া জামেয়া ইসলামীয়া মাদরাসার সহকারী পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা। বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন মাদবার হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হালিম হেলালী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গফুর খাঁ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা বাকী বিল্লাহ সাদেকী, মিঠাছরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নিজামুল হক সাদেকী, দারুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব ও গোভনিয়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসেন। মাহফিল পরিচালনা করবেন চিনকী আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...