রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মেনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুৃল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সালাহ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন, আফছার হোসেন চৌধুরী, ব্যবসায়ী নিজাম উদ্দি বেলাল কোম্পানী, ইউপি সদস্য শহীদ উল্লাহ, শফি আহম্মদ, আজাদ উদ্দিন, বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সরোয়ার উদ্দিন, যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। শেখ মুজিবের জন্ম মানে বাংলাদেশের জন্ম। কিন্তু ঘাতকদের বুলেটের আঘাতে স্বপরিবারে শহীদ হওয়ার কারণে দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে পারেননি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন। উনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার ক্ষমতার রাখার কোন বিকল্প নেই। তাই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...