শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই থানার ওসি মজিবের ব্যতিক্রমী উদ্যোগ, মহাসড়কে ডাকাতি রোধে স্টিট লাইট ও সোলার স্থাপন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ডাকাতি রোধে স্টিট লাইট ও সোলার স্থাপন করেন। গতকাল মহসড়কের ডাকাতি প্রবণ এলাকা নয়দুয়ারিয়ায় প্রায় এক কিলোমিটারে এসব লাইট স্থাপন করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করা একাধিক গাড়ি চালক বলেন, মহাসড়কের মিরসরাই অংশের বড়তাকিয়া থেকে কমলদহ পর্যন্ত আমরা আতংকের মধ্যে থাকি। এসব এলাকায় লাইট স্থাপন করায় এখন ভয় অনেকটা কমে গেছে। আমরা ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন, থানা এলাকায় ডাকাতি এবং মাদক নির্মূলে মিরসরাই থানা পুলিশ বদ্ধপরিকর। চট্টগ্রাম জেলার মানবিক পুলিশ সুপার এসএম রশিদুল হক স্যারের নির্দেশনায় আমরা প্রতিদিনই মাদক বিরোধী অভিযান এবং চুরি-ডাকাতি বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা মহাসড়কে ডাকাতি রোধে নয়দুয়ারিয়া এলাকায় মহাসড়কে প্রায় এক কিলোমিটার পর্যন্ত সোলার লাইট এবং হাই ভোল্টেজ পাওয়ার লাইট স্থাপন করেছি। পাশাপাশি সারা রাত মহাসড়কে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ সমন্বয়ে জোরালো টহল অব্যাহত রেখেছি। আমরা চাই মহাসড়কে ডাকাতি এবং মাদক চোরাকারবারীদের আনাগোনা সম্পূর্ণভাবে নির্মূল হোক। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...