শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পৌনে ২২ হাজার ইয়াবা ও কাভার্ডভানসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ২১ হাজার ৮শ ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসাীয়কে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার জেরুমিয়া ভাইপাস সড়কে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত রিহান কার্গো সার্ভিস (ঢাকা মেট্টো ট ২০-৯৭১২) কাভার্ডভান আটক করা হয়। এঘটনায় কাভার্ডভ্যানের চালক ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চানগাজী বাড়ির মো. আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪৩) ও কাভার্ডভ্যানের হেলপার আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফকে (২২) আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. হেলাল উদ্দিন ফারুকী ও সেকেন্ড অফিসার সিরাজুল ইসলামের নেতৃত্বে সোনাপাহাড় এলাকার জেরুমিয়া ভাইপাস সড়কের মাথায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি আগত রিহান পরিবহনের কাভার্ডভানটিকে থামার সংকেত দেয়। পরে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কাভার্ডভানের টুলবক্সের সাথে চটের বস্তার ভেতর বিস্কুটের টিনের কৌটায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থা থেকে ২১ হাজার ৮ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে জোরারগঞ্জ থানার এএসআই মহিউদ্দিন বাদী হয়ে মাদবদ্রব্য আইনের একটি (৭) মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকা থেকে কাভার্ডভ্যানে মাদক পাচারের সময় কাভার্ডভানসহ এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে৬৫ লাখ ৫৫ হাজার টাকা মুল্যে’র ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...