শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই থানা পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার-৪

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে অভিযান চালিয়ে মাদক কারবারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসষ্ট্যান্ড সংলগ্নœ যাত্রীবাহী সোদিয়া পরিবহন থেকে সুফিয়া বেগম নামে এক মহিলাকে সন্দেহভাজন আটক করা হয়।
গ্রেফতারকৃত সুফিয়া বেগম (৪৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার ১নং ওয়ার্ড নাইটংপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের স্ত্রী। এছাড়া নিয়মিত মামলার আসামী মিরসরাই সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্বমটবাড়ীয়া এলাকার ফয়েজ আহম্মদের পুত্র রফিকুল ইসলাম (৩৯), কাটাছরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বামনসুন্দর এলাকার তাজুল ইসলামের পুত্র মোশারফ হোসেন (৩৫) একই ইউনিয়নের পূর্ব বাড়ীয়াখালী এলাকার মফিজুর রহমান প্রকাশ গুরা মিয়ার পুত্র সাহাব উদ্দিন (২৭)।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি টিম বড়তাকিয়া বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসষ্ট্যান্ড সংলগ্নœ যাত্রীবাহী সোদিয়া পরিবহন (চট্ট মেট্রো-ব ১১-০৭১৭) থেকে সুফিয়া বেগম নামে এক মহিলা গাড়ি থেকে নেমে হাটতে শুরু করলে পুলিশ সন্দেহভাজন তাকে আটক করে। পরবর্তীতে তার দেহে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়তাকিয়া বাজার এলাকা থেকে সুফিয়া বেগম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নেশা জাতীয় দ্রব্য সেবন করায় ৩৪ ধারার মামলায় ৩ আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...