রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) পৌরসভার কার্যালয়ের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মিরসরাই পৌরসভার উদ্যোগে ও জিহান বিল্ডার্সের সৌজন্যে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, জিহান বিল্ডার্সের স্বত্ত্বাধিকারী যুবলীগ নেতা মোঃ রিয়াজ উদ্দিন, মিরসরাই বাজার কমিটির সাধারণ সম্পাদক মেজবাউল আলম।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতারা সব সময় অসহায় মানুষের কল্যানে কাজ করে। তারই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু মিরসরাই পৌরসভায় নয় উপজেলার প্রতিটি গ্রামে আওয়ামী লীগ অসহায়, খেটে খাওয়া মানুষের সাথে রয়েছে। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন এদেশের মানুষ শান্তিতে থাকবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...