রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই প্রেস ক্লাবে বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজীর মতবিনিময়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতমিনিময় করেছেন আসন্ন বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। শনিবার সন্ধ্যায় (২৩ জানুয়ারি) ক্লাবের সভা কক্ষে সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, সদস্য সাফায়েত মেহেদী।
বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম মিয়াজি বলেন, আমি সব সময় রাজপথে থেকে দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। রাজপথে সক্রিয় থাকার কারণে আমার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ইন্দনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে। তবুও আমি থেমে রাজনৈকি কর্মকান্ড থেকে বিরত থাকিনি; দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সাহস ও সহযোগীতা করেছি। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন প্রত্যাশী। ইতমধ্যে পৌর বিএনপি রেজুলেশান করে আমাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
তিনি আরো বলেন, ভোটাররা যদি স্বতঃপূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ধানের শীষের নিশ্চিত জয় হবে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে দলীয় মনোননয়ন গ্রহণ করেছি। আমি আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। দল যদি ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় নির্বাচনে অংশ নেবো। এক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে তিনি মনে করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...