শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই সদর ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হচ্ছেন শামসুল আলম দিদার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে ইউনিয়ন পর্যায়ে ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হবে। উপজেলার মধ্যে মিরসরাই সদর ইউনিয়ন অত্যান্ত গুরুত্বপূর্ন সদর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল নিয়ে পুরো উপজেলাজুড়ে আলোচনা চলছে। সভাপতি কে হচ্ছে? নতুন মুখ আসছে নাকি পুরনো থেকে যাচ্ছে। তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। আর সভাপতি পদে আলোচনার কেন্দবিন্দুতে রয়েছেন উদিয়মান আওয়ামীলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের সদস্য, ব্যবসায়ী শামসুল আলম দিদার।
দিদার মিরসরাই সদর ইউনিয়নের পূর্বকিছমত জাফরাবাদ গ্রামের সন্তান। স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। মিরসরাই কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। পরবর্তিতে সামনে থেকে যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভাপতি প্রার্থী হওয়ার বিষয়ে দিদার বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছি। তৃণমুলের নেতা-কর্মীদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি সব সময়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ভিশন বাস্তবায়ন ও প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে সভাপতি পদে প্রার্থী হয়েছি। কাউন্সিলরদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তারপরও প্রিয় নেতা যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...