শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রিয় নেতার আদর্শ বাস্তবায়ন ও তৃণমূলকে আরো শক্তিশালী করবো- করিম মাস্টার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন কাউন্সিলর নিয়ে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। ইতমধ্যে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল সম্পন্ন হয়েছে। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মধ্যে রাজনীতি ও ভূগোলিকভাবে গুরুত্বপূণৃ ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন। এই ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে চলছে তুমুল আলোচনা। কে হচ্ছেন সাধারণ সম্পাদক প্রার্থী? পুরনো থেকে যাচ্ছে নাকি নতুন মুখে আস্থা রাখছে কাউন্সিলররা। তবে সাধারণ সম্পাদক পদে বেশ আলোচনায় রয়েছেন তরুণ সমাজকর্মী ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ রেজাউল করিম মাষ্টার।
জানা গেছে, রেজাউল করিম মাষ্টার ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও মিরসরাইয়ের মাটি-মানুষের অকৃত্রিম বন্ধু বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ভালোবেসে তাঁর নির্দেশনা অনুযায়ী রাজনীতি করে যাচ্ছেন। পদ পদবীর জন্য রাজনীতি করেননি। শুধু ভালোবেসে নিজেকে দলের জন্য উজাড় করে দিয়েছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একান্ত আস্থাভাজন করিম মাষ্টার রাজনীতির পাশাপাশি দল-মত নির্বিশেষে দীর্ঘ সময় ধরে সমাজ সেবার সাথে জড়িত রয়েছেন। গরীব, অসহায়, দরিদ্র ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়। করিম মাষ্টারের কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরেনি। তাঁর সামথ্য অনুযায়ী সবাইকে সহযোগীতা করে যাচ্ছেন। এলাকার মানুষের কল্যানের জন্য পিতার নামে গড়ে তুলেছেন মকবুল আহমেদ কল্যান পরিষদ। তাঁর আন্তরিকতা, উদারতা, ভালোবাসা ও সহযোগীতার কারণে অন্য দলের রাজীনিতির আদর্শের লোকজনও আওয়ামীলীগকে সমর্থন করছে। গত ৩০ ডিসেম্বর নির্বাচনে তাঁর প্রমাণ মিলেছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মস্তাননগর সোনাপাহাড়ের ওই এলাকার মানুষের মধ্যে এখন ব্যাপক পরিবর্তন ঘটেছে।
তিনি জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। মকবুল আহমেদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জোরারগঞ্জ বালিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতির পৃষ্টপোষক, সামাজিক সংগঠন সততা সংঘের প্রধান পৃষ্টপোষক ও উপদেষ্টা, ফারদিন এগ্রো গ্রæপ‘র চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন সামাজিক, শিক্ষা, সামাজিক, ক্রীড়া, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়ে রেজাউল করিম বলেন, রাজনীতির পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজ কর্ম করে যাচ্ছি। এলাকার মানুষের সুখে দুঃখে রয়েছি। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আদর্শ বাস্তবায়ন ও তৃণমূলকে আরো শক্তিশালী করতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। কাউন্সিলরদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...