রবিবার, ২৬ জুলাই ২০২৬

লকডাউনে কাজ হারিয়ে শ্রমিকের আত্মহত্যা

প্রকাশিত :

spot_img

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫৫ বছরের এক শ্রমিক আত্মহত্যা করেছেন। লকডাইনে কাজ না থাকায় অসুস্থ হয়ে চিকিৎসা করাতে না পেরে তিনি শুক্রবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামে বনের ভেতর থেকে কেওড়া গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

মৃত মো: আনোয়ার হাওলাদার (৫৫) ওই গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জে একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। সারাদেশে লকডাউনের কারণে কাজ না থাকায় তিন দিন আগে বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। টাকার অভাবে ডাক্তার দেখাতে না পেরে মনের কষ্টে বনের ভেতরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...