রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে আওয়ামীলীগ সভাপতি সুলতান জসীমের উদ্যোগে দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের ব্যক্তিগত অর্থায়নে ১৪শ দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে করেরহাট বাজারে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়নের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন, ইউপি সদস্য শফি আহম্মেদ, আজাদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরুল আলম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণ, মোঃ সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা আরেফিন নাহিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সুলতান গিয়াস উদ্দিন জসীম বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরনায় করেরহাট ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ১৪শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি আলু ২ কেজি, চিনি ১ কেজি, মুরি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম। আমার পক্ষ থেকে আগামীতেও অসহায়দের সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...