শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সেনা অভিযানে বিমান ছিনতাইকারী নিহত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইকারী সেনা কমান্ডো অভিযানে মারা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সেনানীবাসের জিওসি এসএম মতিউর রহমান। রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে এক ব্রিফিং এ তিনি এতথ্য জানান। এর আগে আট মিনিটের অভিযানে বিমানেই ছিনতাই চেষ্টাকারীর বিরুদ্ধে অ্যাকশনে যান কমান্ডোরা। বিমান থেকে নামিয়ে আনার পর তার মৃত্যু হয়।

 

আরো পড়ুন 

বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নিরাপত্তাকর্মীরা এটি ঘিরে রেখেছেন। ময়ূরপঙ্খী বিমানটি রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মডেলের। ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। অসমর্থিত সূত্রের খবর, দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা হয়। বিমানের এক যাত্রী পিস্তল হাতে পাইলটের ককপিটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ভেতরে একজন হাইজ্যাকার আছে। তিনি বাঙালি। বিমান থেকে সব যাত্রীকে নামানো হয়েছে। এখন হাইজ্যাকারকে নামানোর চেষ্টা চলছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। সব যাত্রী নিরাপদে আছেন। তবে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ জানান, যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি। ফায়ার সার্ভিস সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, জরুরি অবতরণের সংবাদ পেয়ে ৬টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি উড়োজাহাজের চারপাশে অবস্থান নিয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, উড়োজাহাজের জিম্মিদশার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। যিনি জিম্মি করেছেন তিনি উড়োজাহাজের ভেতরেই রয়েছেন। পুলিশ উড়োজাহাজটি ঘিরে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সব যাত্রী নিরাপদে অবতরণ করেছেন।

এটা ছিনতাই কিনা- এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘এখনও বিষয়টি নিশ্চিত নই। এসবি (স্পেশাল ব্রাঞ্চ) এ বিষয়ে এখনও আমাকে কোনো তথ্য দেয়নি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...