বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সৌদিতে ওমরাহ যাত্রীবাহী বাসে আগুন, ৩৫ জনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাসে আগুন ধরে যায়। এতে ওই বাসে থাকা ৩৫ জন মারা গেছেন। তারা সবাই বিদেশি হলেও কোনো বাংলাদেশি আছেন কি-না তা তাৎক্ষণিক জানা যায়নি।

বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটিতে আগুন ধরে যায় এবং এ প্রাণহানি ঘটে। যে ক’জন আহত বা দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে।
প্রথমে সংবাদমাধ্যম ৩৬ জনের মৃত্যুর খবর দিলেও পরে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫ জনের তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।
এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...