বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নেতার অভাবেই ক্ষমতায় মোদি: অভিজিৎ

প্রকাশিত :

spot_img

 

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি বলেছেন, জনপ্রিয় বিরোধী নেতার অভাবেই জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার একটি বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি নীতির ফলে নির্বাচনী জয় হয়, এমন তত্ত্ব মানতে নারাজ তিনি। তবে মোদির জনপ্রিয়তার কৃতিত্ব যে তাকে দিতেই হবে।

আরও বলেন, মোদির জয় মানেই এটা ঠিক নয় যে, তার নেয়া সব সিদ্ধান্তই সঠিক। জনগণ মোদিকে ভোট দিয়েছে তার নেয়া নীতি ও সিদ্ধান্তের জন্য নয়। খবর এনডিটিভির।

নোবেল জয় দেশের মানুষকে গর্বিত করলেও অভিজিতের বেলায় তা স্বাভাবিকভাবে নিতে পারেনি বিজেপি সরকার। মোদির অর্থনৈতিক পরিকল্পনা ‘মোদিনোমিক্স’র সমালোচনা ও কংগ্রেস সম্পৃক্ততার কারণে আগে থেকেই অভিজিতের ওপর ক্ষুব্ধ ছিলেন দলটির নেতারা।

আরও দু’জনের সঙ্গে যৌথভাবে অভিজিতের নোবেল জয়ের খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে অভিনন্দন জানালেও দলটির শীর্ষ নেতাদের অনেকেই ক্ষোভের কথা চাপা রাখেননি।

ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল শুক্রবারও অভিজিৎকে ‘বামপন্থী’ বলে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘ভারতে তার তত্ত্ব অচল। দেশবাসী তার পরামর্শ গ্রহণ করেনি।’

তবে বিজেপি নেতাদের এসব সমালোচনা গায়ে মাখছেন না অভিজিৎ। মোদির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা নিয়ে অর্থনীতিতে তিনি বলেন, আমার মনে হয়, যে কোনো সরকার ১০০টা জিনিস করে, আর মানুষকে তার প্রেক্ষিতেই ভোট দিতে হয়।

মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন, কারণ আর কোনো জনপ্রিয় নেতা ভোটারদের কাছে ছিলেন না। মানুষের কাছে আর কোনো নেতা ভোটের যোগ্য ছিলেন না। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তাবিত ‘ন্যায়’ প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন অভিজিৎ ব্যানার্জি।

সে প্রসঙ্গে তিনি বলেন, ন্যায় মূলত একটি ভাবধারা। ন্যায়তে শুধু স্কিম ডিজাইন আমি করেছি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করতেও পিছপা হননি অভিজিৎ।

তিনি বলেন, দেশে বিরোধী দল হিসেবে কংগ্রেস অনেকটাই ক্ষীণ। তবে মূল আশঙ্কার বিষয়টা এখানেই তা স্মরণ করিয়ে দিয়েছেন নোবেলজয়ী। অভিজিৎ বলেন, জোরাল বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। না হলে গণতন্ত্রের জন্য তা ভালো হবে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...