রবিবার, ২৬ জুলাই ২০২৬

হেফাজত ইসলাম মিরসরাই উপজেলা কমিটি গঠন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
হেফাজত ইসলাম বাংলাদেশের মিরসরাই উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসায় উপস্থিত সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলার ১৬ টি ইউনিয়ন, ২ টি পৌরসভা ও উপদেষ্টাসহ ৬১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫১ জন সদস্য। এতে আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার মোহতামিম মাওলানা শহিদুল ইসলাম ৪৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হন। এদিকে ৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা জমির উদ্দিন।
হেফাজত ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা শহিদুল ইসলাম জানান, আগামী ১৫ দিনের মধ্যে হেফাজত ইসলাম বাংলাদেশের মিরসরাই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অতীতের মত ভবিষ্যতেও ঈমান আক্বিদা সংরক্ষণে অসামান্য অবদান রাখবে নবগঠিত এই কমিটি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...