রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বন্ধু মহল শর্ট ফোর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সংকল্প ক্লাবের আহবায়ক আশরাফ উদ্দিন ফারুক।
সংকল্প ক্লাবের সদস্য সচিব জাহেদুল ইসলামের সঞ্চালনায় উদয়ন ক্লাবের সহ সভাপতি আশিষ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন, সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানির সুযোগ্য পুত্র এবং রিয়াজুল হাছান ব্রিকস ম্যানুফেকচারিং (আর.বি.এম) এর পরিচালক কামরুল হাসান মুরাদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ক্রিয়েটিভ একাদশ বনাম করেরহাট একাদশ। ফলাফলে ক্রিয়েটিভ একাদশ ৭ ইউকেটে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিফাত।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...