বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

১৪ ভারতীয় জেলে আটক

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে নৌবাহিনীর সদস্যরা আরও ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে।

মঙ্গলবার সকালে বাগেরহাটের মোংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মা চন্ডি নামে একটি অত্যাধুনিক মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

এ নিয়ে তিন সপ্তাহে নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে পাঁচটি ট্রলারসহ ৬৩ জন ভারতীয় জেলেকে আটক করল। আটক এসব ভারতীয় জেলের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নৌবাহিনীর সদস্যরা মঙ্গলবার সকালে বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এসময় একটি ট্রলারসহ ১৪ জন ভারতীয় জেলেকে নৌবাহিনী আটক করে। ওই জেলেরা বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল। আটক ওই জেলেদের সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে নৌবাহিনীর সদস্যরা গত ৩০ সেপ্টেম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ১৫ জন, ২ অক্টোবর দুটি ট্রলারসহ ২৩ জন এবং ১৩ অক্টোবর একটি ট্রলারসহ ১১ জন ভারতীয় জেলেকে আটক করে। ৩০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চার দফায় বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর হাতে ধড়া পড়েছে ৬৩ জন ভারতীয় জেলে।

এর আগে আটক জেলেদের পুলিশ বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালতের বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ইউএনবি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...