শনিবার, ২৫ জুলাই ২০২৬

তৃণমুলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে থাকবো -সাইফুল ইসলাম

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও সবার চেয়ে অনেকটা এগিয়ে আছেন তরুণ নেতা ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম। রাজনীতির পাশাপাশি পারিবারিকভাবে দীর্ঘ সময় সমাজ কর্মের সাথে জতি রয়েছেন তিনি। স্কুল জীবন থেকে তিনি রাজনীতির সাথে জড়িত। সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য ও বর্তমানে উপজেলা আহবায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। কাউন্সিলকে ঘিরে পুরো উপজেলায় তরুণ তুর্কি হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তিনি। গরীব অসহায় মানুষের পরম বন্ধু সাইফুলের কাছে এসে কেউ কোনদিন খালি হাতে ফিরেনি। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। মরহুম রিদোয়ানের ছোটভাই হিসেবে এলাকার শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তার অবদান অনস্বীকার্য। সাইফুল মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মাস্টার শামসুল আলম।
সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ব্যাপারে সাইফুল বলেন, দীর্ঘ সময় ধরে রাজনীতির পাশাপাশি সমাজ কর্মের সাথে জড়িত রয়েছি। তারপরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে হলে একটা অবস্থান প্রয়োজন। তাই ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। তৃণমুলের নেতা-কর্মী ও সাধারণ জনগনই আমার শক্তি। মিরসরাইয়ের অভিবাবক প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে দলের জন্য কাজ করে যাচ্ছি। দায়িত্ব পেলে দলকে সুসংগঠিত রেখে দলের তৃৃণমূলের সকল মানুষদের সুখে দুঃখে সবসময় পাশে আছি, থাকবো।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...