শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে পুনরায় সরোয়ার হোসেন রুবেল কে আহ্বায়ক ও মোঃ ফরহাদ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মিরসরাই উপজেলা সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২০টি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ নুর উদ্দিন রাজু, মোঃ মেজবাউল আলম পারভেজ, মিনহাজ উদ্দীন ভূঁইয়া টিটু, মোঃ রবিউল হোসেন, সাখাওয়াত হোসেন, এমরান আনোয়ার, তৌহিদুল ইসলাম, আমিন শরীফ, মোঃ পারভেজ এবং সদস্য হিসেবে আবু শাহাদাত সায়েম, মোঃ মোজাম্মেল হোসাইন, মোঃ সেলিম উদ্দিন, মোঃ এমরান হোসেন জুয়েল, মোঃ আমজাদ হোসাইন, মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, আবদুল্লাহ আল নোমান, শাহাদাত হোসেন, জামশেদ আলম, আব্দুল মুক্তাদীর আদিল এর নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বরাবর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...