রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছিনতাকারীর কবলে ব্যাংক ম্যানেজার, মারধর করে রাস্তার পাশে ফেলে দেয়, আহত অবস্থায় উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়েছে ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) মিরসরাই উপশাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন (৩৮)। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার সময় মিরসরাই সদর থেকে হাইস গাড়ি যোগে ফেনী শহরে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জামাল উদ্দিনের আত্মীয় সৈয়দ আলিম উদ্দিন বলেন, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যাংকিং কার্যক্রম শেষ করে মিরসরাই সদর থেকে ফেনী শহরে বাসায় যাওয়ার উদ্দ্যেশ্যে একটি হাইস গাড়িতে উঠেন জামাল উদ্দিন। পথিমধ্যে গাড়ির ভেতর যাত্রীবেসে থাকা ছিনতাইকারী দল অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নিয়েছে। এসময় তাকে প্রচন্ড মারধর করে। শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। বিশেষ করে চোখের অবস্থা বেশি খারাফ। তাই দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার (অপারেশন) দিনেশ দাশগুপ্ত বলেন, গাড়িতে মিরসরাই এলাকা থেকে উঠলেও ছিনতাই কোন এলাকায় হয়েছে তা বলা মুশকিল। তারপরও এই বিষয়ে থানায় কোন অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবো।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন গাড়িতে যাত্রীবেশে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...