আগামী ২ নভেম্বর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ঠাকুরদীঘি বাজারে

প্রকাশিত: 1:24 PM, October 28, 2020

 

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশের সর্ব প্রথম ও সর্ব বৃহৎ ইসলামী শরীয়াভিত্তিক সুদমুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর যাবতীয় সুবিদা ও সেবা দিতে ঠাকুরদীঘি বাজারে এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন হতে যাচ্ছে।

সাইফুল বারী এন্টারপ্রাইজের তত্বাবধানে সকল প্রকার সঞ্চয়ী ও মেয়াদী আমানত হিসাব খোলা সহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা নিয়ে মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারের হাজ্বী নিজাম মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিংয়ের সেবা পাচ্ছেন।

ব্যাংকিং খাতে গ্রাহকের পচন্দের শীর্ষে থাকা এই ব্যাংক এখন ব্যাংকিং সুবিদা দিতে গ্রাহকের আরো নিকটে।

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন গ্রাহক সেবা মিলছে খুব সহজে।

গ্রাহকের সুবিধার্থে যা থাকছেঃ-
একাউন্টে ৩% বোনাস সহ বৈদেশিক রেমিট্যান্স, বিশ্বের যে কোন দেশ থেকে পাঠানো টাকা দ্রুত উত্তোলনের সুবিদা।

হজ্ব, মোহর, বিবাহ, স্টুডেন্ট ও কৃষি হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান, অন্য ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার, ইসলামী ব্যাংকের যে কোন একাউন্টে টাকা ট্রান্সফার, এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিদা, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়। বিদ্যুৎ বিল সহ অন্যান্য সরকারি ফি গ্রহন। সরকারের বিভিন্ন কল্যানমূলক ভাতা প্রদান, ক্লিয়ারিংয়ের জন্য অন্য ব্যাংকের চেক গ্রহন,

থাকছে আঙ্গুলের ছাপ ও POS এর মাধ্যমে টাকা উত্তোলন। গ্রাহকের সুবিধার্থে থাকছে শনিবার সহ সপ্তাহে ৬ দিন খোলা।