রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শিক্ষানুরাগী মীর হোসেন হেড মাষ্টারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মীর হোসেন হেড মাষ্টার (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া তিনি তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর জানাযা শেষে ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলী, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদুল হাসান টিপু, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, মরহুমের বড় ছেলে জহির উদ্দিন মোঃ হুমায়ুন প্রমুখ। জানাজায় উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ সহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, মীর হোসেন হেড মাষ্টার দীর্ঘ প্রায় ৪৫ বছর শিক্ষকতা পেশায় জড়িতে ছিলেন। প্রধান শিক্ষক হিসেবে প্রায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। এছাড়া নিজামপুর কলেজ, শেখেরতালুক স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...