রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় মিরসরাইয়ে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মাহবুব রহমান রুহেল

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

শ্রেষ্ঠ চলচিত্রের পুরস্কার পাওয়ার পর মিরসরাইয়ের মাটিতে পা রাখতে নেতা-কর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মাহবুব রহমান রুহেল। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ন-ডরাই চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। রবিবার ( ২৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জে ফুলেল শুভেচ্ছা জানান, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের আগামী দিনের অভিভাবক রুহেল ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। উনার মতো দক্ষ নেতৃত্ব গুনাবলী সম্পন্ন নেতা পেতে যাচ্ছি আমরা।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার বলেন, আমরা জানি সংস্কৃতির একটি অংশ হচ্ছে রাজনীতি। আমাদের নেতা রুহেল ভাই চলচ্চিত্রের সংকটময় সময়ে চলচ্চিত্র শিল্পকে ত্বরান্বিত করতে স্টার সিনেপ্লেক্স স্থাপন করে মানুষদেরকে চলচ্চিত্রমুখী করেছেন। বিশ্বের অনন্য পর্যটন কেন্দ্র কক্সবাজারের এক অসহায় সার্ফিং কন্যাকে নিয়ে চলচ্চিত্র ন-ডরাই প্রযোজনা করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরকম সংস্কৃতিমনা দক্ষ নেতা রুহেল ভাই আগামীর মিরসরাইয়ের কান্ডারী।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...