রবিবার, ২৬ জুলাই ২০২৬

করেরহাটে মুজিব শতবর্ষ সর্ট ফোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে হাবিলদারবাসা ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শর্ট ফোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ মার্চ) বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কালাচাঁদ চৌধুরী। ইয়াং স্টারের সদস্য অনি ও মাহাদীর যৌথ সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানির সুযোগ্য পুত্র এবং রিয়াজুল হাছান ব্রিকস ম্যানুফেকচারিং (আর.বি.এম) এর পরিচালক কামরুল হাসান মুরাদ, রংধনু ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ হোসেন, সাংবাদিক রেদোয়ান হোসেন জনি, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শামীম ওসমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অনি, শাহীন আলম, শাকিব, মাহাদী প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে আইকনিক সেভেন বনাম আজমনগর ক্রীড়া সংঘ। ফলাফলে আইকনিক সেভেন ২ ইউকেটে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আরিফ।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...