মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে স্বাধীনতার সুবণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকালে পৌরসভা কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরুল আলম প্রান্তর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌর আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক, ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল মাসছুদ, গাউছিয়া কমিটি বাংলাদেশের দপ্তর সম্পাদক সম্পাদক হোসাইনুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম।



