মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: 12:50 PM, April 4, 2021

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের বাদামতলা এলাকার সূর্য দাসের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এতে হারাদন দাশ, অর্জুন কুমার দাশ ও জন্টু দাশের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে যায়।