মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে বশির আহম্মদ (৬৯) মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহতের আত্মীয় এমদাদ হোসেন হৃদয় জানায়, শনিবার (২৬ জুন) সন্ধ্যায় আমার ফুফা চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। এর আগে গত ২৪ জুন করোনা পরিক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। তিনি করোনা ছাড়াও বিভিন্ন বাধ্যর্ক জনিত রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী , দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বরিবার জোহরের নামাজের পর রাষ্টীয় মর্যাদার মধ্যদিয়ে জায়নাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মিরসরাই নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইউসুফ।



