রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবী করে হয়রানীর অভিযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবী করে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুুল হকের পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে নুরুল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই প্রেস ক্লাবে ফজলুল হক একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ফজলুুল হকের পক্ষে তার ছেলে মাজহারুল আনোয়ার মামুন লিখিত বক্তব্যে জানান, মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাকাটিয়া গ্রামে আমার পিতার ক্রয়কৃত জমিতে গত ১৩ জুলাই বাড়ীর সীমানায় টিনের ঘেরা দেওয়ার সময় নুরুল করিম বাঁধা দেয়। এসময় সে আমাদের বাড়িতে জায়গা পাবে বলে দাবী করেন। রাঘবপুর মৌজার আরএস ৭৪৪ দাগে ৬শতক জায়গা খরিদসূত্রে মালিক আমার বাবা ফজলুল হক। বিগত ২০০৫ সালে ও গত বছরের ১৩ ডিসেম্বর জায়গার পরিমাপে আমাদের বাড়ীর সীমানা নির্ধারণ করা হয়। নুরুল করিম নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা মুজিবুল হকের ছেলে দাবী করেন, যা সম্পূর্ণ মিথ্যা। শহীদ মুক্তিযোদ্ধা মুজিবুল হকের একমাত্র সন্তান নুরুল আলম ১৯৯৪ সালে পাকিস্তান যাওয়ার পর তার আর হদিস নেই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুজিবুল হক শহীদ হন। তাঁর মৃত্যুর পর তার স্ত্রী হার খাতুন উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা ছেরু কামলা বাড়ীর মোজাম্মেল হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর হার খাতুন তার বাবার বাড়ীর পাশে মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের তারাকাটিয়া গ্রামে জায়গা কিনে নতুন বাড়ী করেন। হার খাতুনের দ্বিতীয় সংসারে রাশেদা বেগম (৪১) ও নুরুল করিম (৩৮) জন্মগ্রহণ করেন। কিন্তু রাশেদা বেগম ও নুরুল করিম নিজেদেরকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবী করেন এবং সরকার কর্তৃক সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন।
তিনি আরো বলেন, নুরুল করিম আমাদেরকে হয়রানী করার জন্য গত ১৩ জুলাই দুপুরে একটি নামসর্বস্ব ফেসবুকভিত্তিক একটি চ্যানেল নিয়ে যায়। ওই চ্যানেলের সাথে নিয়োজিত সাংবাদিক পরিচয়দানকারী অলি উল্যাহ নিজামী, ক্যামেরাম্যান নুরুচ্ছাপাসহ ৫-৬ জন ব্যক্তি আমাকে বিভিন্নভাবে হুমকী দেন। পরবর্তীতে তারা ১৪ জুলাই ওই চ্যানেলে ‘মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ পরিবেশন করেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি এমন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে সরকারী ভাতা নেওয়ার বিষয়ে নুরুল করিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
এবিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী বলেন, শহীদ মুক্তিযোদ্ধা মুজিবুল হকের একমাত্র সন্তান নুরুল আলম পাকিস্তান যাওয়ার পর থেকে তার আর কোন খোঁজ নেই। মুজিবুল হক মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পর তার স্ত্রী হার খাতুন মোজাম্মেল হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে রাশেদা বেগম ও নুরুল করিম নামে দুই সন্তান রয়েছে। তারা নিজেদেরকে শহীদ মুক্তিযোদ্ধা মুজিবুল হকের সন্তান দাবী করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছেন, যা আইনত অপরাধ।
মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন জানান, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুুল হকের বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণের সময় উত্তেজনা দেখা দিলে আমি কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিই। শীঘ্রই এ বিষয়ে উভয় পক্ষকে ডেকে বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। নুরুল করিম শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কিনা এই বিষয়ে তিনি অবগত নন বলে দাবী করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...