রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাংবাদিক মনজুরুল হকের মায়ের ইন্তেকালঃ দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার চলমান মিরসরাই’র প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনজুরুল হকের মা আমেনা খাতুন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

রবিবার (২২ আগষ্ট) বিকেল ৫.৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ সহ সকল নেতৃবৃন্দ, প্রথম আলো সাংবাদিক পরিবার যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব, মিরসরাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ, ফোবানা, মিরসরাই প্রেস ক্লাব, চলমান মিরসরাই সম্পাদনা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলা নেতৃবৃন্দ, মিরসরাই উপজেলা বিএনপি, সাহিত্য সংগঠন প্রতীতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোকবার্তায় তারা আমেনা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...