রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুলাভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে শ্যালক কর্তৃক দুলাভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জালিয়াঘাট এলাকায় ফেনী নদীর ওপারে জনৈক শাহাদাতের কলা বাগানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে নুর উদ্দিন (৩৮)। সে বারইয়ারহাট-রামগড় সড়কের সিএনজি-অটোরিক্সা চালক। তিনি ৩ ছেলের জনক। এ ঘটনায় নুর উদ্দিনের শ্যালক মিজান (৩২) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর শুভপুর বালুমহাল এলাকায় পূর্ব ঘটনার জের ধরে শ্যালক মিজান (৩২), ইকবাল (৩০) সহ কয়েকজন সহযোগি মিলে নুর উদ্দিনকে বেদম মারধর করার এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শ্যালকের আচরণ সন্দেহজনক হলে পুলিশে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং শ্যালককে সেখান থেকেই আটক করে।

জানা যায়, নিহত সিএনজি-অটোরিক্সা চালক নুর উদ্দিন এর শ্যালক মিজান (৩০) শুভপুর বালু মহালের মেশিন ম্যান হিসেবে কাজ করে। তার সাথে হেলপার হিসেবে কাজ করতো তার বাগিনা (নুর উদ্দিনের) বড় ছেলে ইমন (১৫)। ছেলের বেতনের টাকা নিয়ে দুলাভাই নুর উদ্দিনের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে মিজান দুলাভাইকে টাকা আনতে শুভপুর যেতে বলে। সেখানে গেলে মিজান দলবল নিয়ে নুর উদ্দিনকে বেঁধে বেদম প্রহার করে। এছাড়া নুর উদ্দিন তার শ্যালিকা ফারহানার সাথে পরকিয়া জনিত সালিশ বৈঠকের পর ও কিছু অনৈতিক বিষয়াদির জন্য দুলাভাইয়ের উপর ক্ষিপ্ত ছিল শ্যালক মিজান।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নুর উদ্দিনের লাশ উদ্ধার করি। এসময় তার শ্যালক মিজানকে আটক করি। লাশের সুরতাহালে দেখা যায়, হাত-পায়ে কোন কিছু দিয়ে বাঁধার চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে লাঠির আগাতের চিহ্ন রয়েছে। আঘাতে চামড়ার ভেতরে রক্তজমাট বাঁধা হয়ে আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...