মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজিম উদ্দিন (৩০) নামে এক বয়লার অপারেটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামাল মেস্ত্রীর বাড়ির মনির আহাম্মেদের পুত্র। ঢাকা সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের বয়লার অপারেটরের দায়িত্বে ছিল।
নিহতের শালা (স্ত্রীর ছোট ভাই) মিনহাজুল ইসলাম তুহিন বলেন, মঙ্গলবার দুপুরে নতুন ঘরের ওয়ারিংয়ের কাজ করতেছিল মেস্ত্রী। এসময় তাদের সহযোগিতা করতে গিয়ে বিদ্যুতের লাইনে লিক থাকায় বিদ্যুপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিন আরও বলেন, তার ১বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আজ রাত ১০টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।



