নিজস্ব প্রতিনিধি
সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম মেম্বার এবং মিরসরাই থেকে সাত বারের নির্বাচিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির জন্মদিন উপলক্ষে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন, সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পী।



