শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে চির বিদায়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার শতবর্ষী আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ জাফর সাদেক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও সাড়ে তিনটায় নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

তিনি উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ইউনিয়নের শেখ হামিদ মুহূরী বাড়ির মৃত একেএম নূরের ছাফার পুত্র। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। জানাযায় ছুটে আসেন সাবেক শিক্ষক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী।

জানা গেছে, তিনি কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৫ বছর শিক্ষাকতা করেন তিনি ওই বিদ্যালয়ে। পরে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে ৩ বছর শিক্ষকতা করেন তিনি। পরবর্তীতে তিনি উপজেলার শতবর্ষী স্কুল আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ১২ বছরেরও বেশী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে তিনি অবসরে গেছেন।
জাফর সাদেকের বড় ছেলে মোহাম্মদ হাসনাত রিয়াজ সাথিল বলেন, আমার বাবা দীর্ঘ ৩৫ বছরেরও বেশী সময় ধরে শিক্ষাকতা জীবন কাটিয়েছেন। বাবার মৃত্যুতে আমরা আজ এতিম হয়ে গেলাম। আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে আমার বাবার সকল ভুলক্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে আত্মীয়-স্বজন ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...