শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে যুবলীগ নেতা এলিট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। শনিবার (৪ মার্চ) বিকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং তাদের আর্থিক সহযোগিতা করেন এই নেতা।
এই সময় উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুল হক মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুহুরী প্রজেক্ট বাজার কমিটির সভাপতি আবু তাহের মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা হাসান হাবিব রনি, শাহাদাত হোসেন ভূঁইয়া, ইমাম হাসান ভূঁইয়া, শেখ মঞ্জুরুল হাসান মঞ্জু, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, যুবলীগ নেতা ফেরদৌস আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যুবলীগ নেতা মো. আরাফাত হোসেন, যুবলীগ নেতা রাসেদুল করিম, মেহেদী হাসান নয়ন, আলী আহমেদ জাহিদ, ফখরুল ইসলাম, নুরুল হাদি সুজন, হাসান রেজা মাহমুদ রুমি, রিয়াজ উদ্দিন নিলু, ইমাম, মো. আলি, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বাবু, উপ-কর্মসূচি ও পরিবেশ বিষয়ক সম্পাদক রিফাত, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফানুল আজিম, উপজেলা ছাত্রলীগ নেতা শাফায়াত, শরিফ উদ্দিন ও সায়েদ।
এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়। আমি আপনাদের সাথে আছি। আমি ঘর নির্মাণের জন্য টিন ও নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দিয়েছি। ঘর নির্মাণ শুরু করলে আমি আরও সাহায্য সহযোগীতা করবো। এছাড়াও এলাকার বিত্তবানসহ সবস্তুরের মানুষকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান এই নেতা।
প্রসঙ্গত: গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ওচমাপুন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঁশখালি এলাকার তাহের আহম্মদের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...